রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ মার্চ- ২০২৬) দুপুরে বিলাইছড়ি জোনের উদ্যোগে ফারুয়া আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন মো. ইনান বিন নাজমুলের নেতৃত্বে পানছড়ি ত্রিপুরা পাড়ায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
গত ১৭ মার্চের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৭৫ হাজার টাকা নগদ অর্থ, ২০ বান্ডেল ঢেউটিন এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০০ কেজি চাল, ৪২.৫ লিটার তেল, ৪০ কেজি ডাল ও ২০ কেজি চিনি।
স্থানীয়রা জানান, আগুনে সর্বস্ব হারিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছিলেন। এ অবস্থায় সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জুগিয়েছে। ক্ষতিগ্রস্তরা এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

