খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকে পড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ- ২০২৬) বিকেলে ভারী বৃষ্টিপাতের কারণে দীঘিনালা জোনের আওতাধীন ভৈরবা অটল টিলা নামক স্থানে কাদা ও পিচ্ছিলতায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় ঘটনাস্থলে তাৎক্ষণিক দীঘিনালা জোনের সেনাসদস্যরা উপস্থিত হয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে ঝুঁকি উপেক্ষা করে আটকে পড়া যানবাহন সরিয়ে দেন এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। পাশাপাশি সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত সহায়তা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। তাদের পেশাদারিত্ব ও মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
দুর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আবারও তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

