খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে (১ এপ্রিল- ২০২৬) এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল কাটারসহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষার প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

