আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা রামগড়ে একাদিক পথসভা করেছেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
পথসভায় তিনি বলেন, ভিতরের এলাকায় অস্ত্রধারীরা নিরিহ পাহাড়িদের ভয় দেখাচ্ছে, ধানের শীর্ষের কর্মীদের ভোট চাইতে দিচ্ছেনা অভিযোগ করে তিনি বলেন, একবাক্সে ভোট দিলে অস্ত্র ফেল করবে, পাহাড়ে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দিনব্যাপী রামগড়ের মাহবুবনগর, নাকাপা বাজার, চৌধুরীপাড়া, লামকুপাড়া, গর্জনতলী ও সোনাইপুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া আরো বলেন, আমি আগেই আপনাদের নিকট পরীক্ষা দেয়া বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রামগড়ের ব্যাপক উন্নয় করেছি। আওয়ামীলীগ একটা ইটও লাগাতে পারেনি। তাদের মত ১৫ বছর ক্ষতায় থাকলে প্রত্যেকটা গরীব পরিবারকে ধনী বানিয়ে ছাড়তাম।
জামায়াতে ইসলামির সমালোচনা করে তিনি বলেন, তানা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে, বাড়িবাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নাম্বার নিচ্ছে। জান্নাত যদি যদি ভোটে পাওয়া যায় তাহলে বিকাশে কেন টাকা দিতে হবে বলে তিনি প্রশ্ন করেন। এসব দোকাবাজি থেকে ভোটারদের সাবধান থাকতে পরামর্শ দেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়াসহ জেলা ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসব পথসভায় অংশ নেন।

